এসোসিয়েট মেম্বার

এসোসিয়েট মেম্বার সিলেবাস

(মেম্বার হওয়ার পাঠ্যসূচী)

আল-কুরআন ও উলুমুল কুরআন

– সহীহভাবে কুরআন তেলাওয়াত শিক্ষা।
– উলুমুল কুরআন সম্পর্কিত জ্ঞানার্জন: কুরআন সংকলনের ইতিহাস, অহী, কুরআনের সার্বজনীন আহবান ও কুরআন তাফসীর সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ।
– অর্থসহ মুখস্ত কমপক্ষে সূরা ফাতিহা ও ফিল থেকে নাসসহ তাওহীদ, জামায়াহ, দাওয়াহ, জিহাদ, ত্যাগ, আনুগত্য, পরামর্শ, তাযকিয়াহ, ঈমান, আখেরাত তাযকিয়াহ, তাকওয়া, বাইয়াত, মুমিনের গুণাবলী প্রভৃতি বিষয় সংক্রান্ত ২০টি আয়াত মুখস্থ।
– বিভিন্ন বিষয় ভিত্তিক কমপক্ষে ৪টি দারসে কুরআন তৈরী করা: ইসলামী আন্দোলনের অপরিহার্যতা, মুমিনের গুণাবলী, মুয়ামেলাত পারস্পরিত সম্পর্ক ও আখিরাতের চিত্রের উপর।
– কুরআন অধ্যয়ন: আলে-ইমরান (১৩শ-২০শ রুকু), আত-তাওবা, আনফাল, সূরা মুমিনুনন (১ম রুকু), আন-নূর (২৭-৩০ আয়াত), আল ফুরকান (শেষ রুকু), আনকাবুত (১ম রুকু), আল-হুজুরাত (১ম রুকু), আল-ওয়াকিয়া আল-হাদীদ (শেষ রুকু), আল মুদ্দাছির (১-৭আয়াত), আল-ইনফিতার লুকমান (১ম রুকু), সূরা আলাক, ইফলাস ও আল-আছর।

পাঠ্য বই

১. তাফসির ইবনে কাসির – ইমাম ইবনে কাসির
২. তাফহীমূল কুরআনের ভূমিকা ও তাফসীর – সাইয়েদ আবুল আ’লা মওদুদী
৩. কুরআন অধ্যয়ন সহায়িকা – খুররম মুরাদ
৪. আল-কুরআনের শৈল্পিক সৌন্দর্য – সাইয়েদ কুতুব
৫. বাইবেল কুরআন ও বিজ্ঞান – ডঃ মরিস বুকাইলী
৬. তালিমুল কুরআন – এ.কে.এম. শাহজাহান

আল-হাদীস

– হাদীস সংক্রান্ত মৌলিক জ্ঞানার্জন এবং হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে ধারণা অর্জন। হাদীস সংকলনের ইতিহাস সম্পর্কে জানা।
– দাওয়াহ, জামায়াহ, ঈমান, তাকওয়া ও আকিরাত সংক্রান্ত-৫টি হাদীস মুখাস্ত করা

অধ্যয়ন

১. হাদীস সংরক্ষণের ইতিহাস – মাও: আবদুর রহীম
২. রিয়াদুস সালেহীন – ইমাম মুহিউদ্দিন আন নববী (র)
৩. মেশকাত শরীফ – মাওলানা নূর মোহাম্মদ আজমী
4. মুয়াত্তা ইমাম মালেক (র)

সীরাত

– রাসূল (সা:) এর জীবনের উপর একটা সাধারণ ধারণা লাভ যেমন: তাঁর জন্ম নবুয়াত লাভ, হিজরাত, মদীনায় জীবন, যুদ্ধসমূহ ও তার ইন্তেকাল।
– রাসুলুল্লাহ (সা:) এর মাক্কী ও মাদানী জীবনের উপর ধারণা লাভ
– রাসুল (সা:) এবং তাঁর সাহাবাদের মধ্যকার সম্পর্ক: তাঁদের পারস্পরিক ভালবাসা এবং রাসুল (সা:) এর প্রতি সাহাবাদের (রা:) আনুগত্য সম্পর্কে জানা।
– রাসুলুল্লাহ (সা:)-এর প্রধান প্রধান সাহাবাসহ চার খলিফা সম্পর্কে জানা

পাঠ্যবই

১. আর রাহীকুল মাখতুম – সফিউর রহমান মাবারকপুরী
২. নবীয়ে রহমত – সাইয়্যেদ আবুল হাসান নদভী
৩. সীরাতে সাইয়্যেদুল মুরসালীন – দেলাওয়ার হোসাইন সাঈদী
৪. আসহাবে রাসূলের জীবন কথা – মুহাম্মদ আব্দুল মাবুদ
৫. আসহাবে রাসূলের জীবনধারা – এ কে এম নাজির আহমেদ
৬. তাবেয়ীদের জীবনী – মুহাম্মদ আব্দুল মাবুদ

আক্বিদা ও ফিকহ

– তাওহিদ, শিরক ও বিদয়াত সম্পর্কে জ্ঞানলাভ করা
– ঈমানের বিপরীত দিক সম্পর্কে সাবধান হওয়া
– ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশ সম্পর্কে জানা
– ইসরামের মৌলিক অনুশাসন তথা ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, কবীরা গুনাহ, সুন্নাহ ও মুস্তাহাব সম্পর্কে ধারণা পরিষ্কার থাকা
– তাহারাত (পবিত্রতা), নামাজ, রোজা ও পর্দা সংক্রান্ত প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়েল
– ইসলামে পর্দার গুরুত্ব ও পদ্ধতি

পাঠ্য বই – আকিদা

১. ইসলামি আকিদা – ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গির
২. আল কুরআনের আলোকে শীরক ও তাওহিদ – মাওলানা আব্দুর রহিম
৩. মজবুত ঈমান – অধ্যাপক গোলাম আযম
৪. শিরক কি এবং কেন – মুহাম্মদ মুফাজ্জিল
৫. তাওহীদ শিরক ও তিন তাসবিহ – অধ্যাপক গোলাম আযম

পাঠ্য বই – ফিকহ

১. ফিকহুল ইবাদাহ – মাওলানা বশীরুযযামান
২. আহসান ফেকাহ – ইউসুফ ইসলাহী
৩. মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায় – শাহ ওয়ালিউল্লাহ দেহলভী
৪. যে সকল হারামকে মানুষ হালকা মনে করে – মুহাম্মদ ছালেহ আল-মুনাজ্জিদ
৫. কবিরা গুনাহ – ইমাম আয যাহাবী
৬. কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা, ও দেহসজ্জা – ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
৭. ইসলামের হালাল হারামের বিধান – ইউসুফ আল কারদাভী

দাওয়াহ্

– অমুসলিম দাওয়াহ ও এর তাৎপর্য
– অমুসলিম দাওয়াহ এর ফরজিয়াহ্ এবং এর পদ্ধতি
– অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে প্রচলিত ধারনা ও এর উত্তর

পাঠ্য বই

১. সত্যের সাক্ষ্য – সাইয়েদ আবুল আ’লা মওদূদী (র.)
২. দায়ী ইলাল্লাহ-দাওয়াত ইলাল্লাহ – সাইয়েদ আবুল আ’লা মওদুদী
৩. অমুসলিম দাওয়াহ – ভাষান্তর মুসলেহ ফারাদী
৪. অমুসলিমদের নিকট ইসলাম প্রচারের দায়িত্ব – আজম শামসুল ইসলাম
৫. অমুসলিমদের সাথে রাসূল (সঃ) এর আচরন প্রসঙ্গ – ডঃ রাগিব আস সারজানী
৬. ইসলাম সম্পর্কে অমুসলিমদের সাধারন আপত্তির জবাব – ড: জাকির নায়েক

ইসলামী আন্দোলন

– ইসলামী আন্দোলন ও সংগঠনের কনসেপ্ট পরিষ্কার থাকা
– ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক
– অন্যান্য আন্দোলনের সাথে ইসলামী আন্দোলনের পার্থক্য
– ইনফাক ফী সাবিলিল্লাহির গুরুত্ব, ফযীলত, খাত, উদ্দেশ্য ও শর্তাবলী সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন।
– এমসিএর সাংগঠনিক কাঠামো, কর্মসূচী, কর্মপদ্ধতি ও ঐতিহ্যকে জানা
– অমুসলিমদের মাঝে দাওয়াতী কাজ করার কৌশল জানা
– সংগঠন পরিচালনা ও নেতৃত্ব দান সম্পর্তিক ধারণা
– পরিবার, পেশা ও সংগঠনের ভারসম্য রক্ষা সম্পর্কে জ্ঞান রাখা
– ইসলামী আন্দোলনের অতীত ত্যাগ ও কুরবানী সম্পর্কে জানা

পাঠ্য বই

১. ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক – খুররম জাহ মুরাদ
২. ইসলামী আন্দোলন: সাফল্যের শর্তাবলী – সাইয়্যেদ আবুল আলা মওদুদী
৩. ইক্বামতে দ্বীন – অধ্যাপক গোলাম আযম
৪. বাইয়াতের হাকীকত – অধ্যাপক গোলাম আযম
৫. ইসলামী সংগঠন – এ.কে.এম নাজির আহমদ
৬. ইসলামী বিপ্লবের পথ – সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৭. ইসলামের আন্দোলনের নৈতিক ভিত্তি – সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৮. ইসলামী নেতৃত্ব – মুহাম্মদ কামরুজ্জামান
৯. আধুনিক যুগ ইসলাম কৌশল ও কর্মসূচী – ডঃ ইউসুফ আল কারদাভী
১০. দৌড়াও আল্লাহর দিকে – মুজিবুর রহমান
১১. ইসলামী আন্দোলনে ভাতৃত্ব – ডঃ এ এস এম আজিজুল্লাহ
১২. ইনফাক ফী সাবিলিল্লাহ ফযীলত ও কৃপণতার পরিণাম – আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুস
১৩. এমসিএর সংবিধান ও কর্মপদ্ধতি
১৪. রাসায়েল ও মাসায়েল – সকল খন্ড – সাইয়্যেদ আবুল আ’লা মওদুদী

তাযকিয়া ও ইসলামী আদর্শ

– মানব জীবনের ক্ষণস্থায়ী জীবনকে অনুধাবন করা এবং প্রতিদিন মৃত্যুকে স্মরণে জানা
– বিভিন্ন ধরণের নাফস্ সম্পর্কে ধারণা নেয়া যেমন নাফসে আমমারা, নাফসে লাউআমা, নাফফে মুতমায়িন্না
– একজন ঈমানদারের পথে শয়তান, দুনিয়া, নাফস ও হাওয়া এই চারটি প্রতিবন্ধক সম্পর্কে জানা ও অনুধাবন করা
– তাজকিয়ার পথে সাংগঠনিক জীবন যাপন করার গুরুত্ব সম্পর্কে জানা
– মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে অধ্যয়ন
– কতিপয় ইসরামী কনসেপ্ট সম্পর্কে ধারণা পরিষ্কার থাকা: ঈমানের পরিচয়, তাৎপর্য ও দাবী, পূর্ণাঙ্গ মুসলমান কাকে বলে?, জিহাদ, উম্মাহ ও নেশন, ন্যায় বিচার
– ইবাদত কাকে বলে এবং মৌলিক ইবাদতসমূহের গুরুত্ব ও তাৎপর্য
– দ্বীন ও শরীয়ত এর মধ্যে পার্থক্য
– ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে মৌলিক ধারণা
– মৌলিক প্রয়োজনীয় দুআসমূহ জানা

পাঠ্য বই

১. আল-আদাবুল মুফরাদ – ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র)
২. ইসলাম পরিচিতি – সাইয়েদ আবুল আ’লা মওদূদী
৩. ইসরামের পূর্ণাঙ্গ রূপ – মাওলানা সদরুদ্দিন ইসলাহী
৪. জীবন্ত নামায – অধ্যাপক গোলাম আযম
৫. গুনাহ তাওবা ক্ষমা – আব্দুস শহীদ নাসিম
৬. আল্লাহর নৈকট্য লাভের উপায় – মতিউর রহমান নিজামী
৭. আখেরাতের প্রস্তুতি – অধ্যাপক মুজিবুর রহমান
৮. আল্লাহর দুয়ারে ধরনা – অধ্যাপক গোলাম আযম
৯. আল্লাহ তায়ালার সাথে মানুষের সম্পর্ক – অধ্যাপক গোলাম আযম
১০. হাদীসের আলোকে মানব জীবন – আবুল কালাম মুহাম্মদ ইউসূফ
১১. রিয়াদুল জান্নাহ – মুহাম্মদ বদরুদ্দোজা

ইসলাম: অতীত ও বর্তমান

– ইউরোপে ইসলাম সম্পর্কে ধারণা থাকা
– ইসলামী সভ্যতা পতনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা
– খিলাফতে রাশেদা ও হযরত উমর ইবন আব্দুল আযীয সম্পর্কে জানা
– ইসলামের চার ইমামের জীবন ও কর্ম সম্পর্কে জানা
– বিগত শতাব্দীতে সংঘটিত প্রধান প্রধান ঘটনাসমূহের উপর ধারণা
– বিজ্ঞানে মুসলমানদের অবদান সম্পর্কে ধারণা
– সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে সম্যক ধারণা অর্জন
– ইউরোপে ইসলামী আন্দোলনের ইতিহাস, ধারা, কর্মনীতি এবং সমস্যা, সম্ভাবনা ও অগ্রাধিকার সম্পর্কে ধারণা পরিষ্কার থাকা।
– ইউরোপের বিভিন্ন ইসলামী সংগঠন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা
– ইউরোপের সমাজ ও সামাজিক পরিবর্তন সম্পর্কে ধারণা
– ইউরোপে মুসলিম কমিউনিটি গঠনের উপায় সম্পর্কে ধারণা লাভ

পাঠ্য বই

১. আল হেদায়া ওয়ান নেহায়া – ইবনে কাছীর
২. খিলাফতে রাশেদা – মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম
৩. চার ইমামের জীবনকথা – রঈস আহমদ জাফরী
৪. তারিখে ইসলাম – সাইয়েদ আমীনুল ইহসান
৫. ওসমানী খেলাফাতের ইতিহাস – এ কে এম নাজির আহমেদ
৬. বিজ্ঞানে মুসলমানদের অবদান – মুহাম্মদ নুরুল আমীন
৭. মুসলমানের পতনে বিশ্ব কি হারালো – সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী
৮. বৃটেনে মুসলমানদের ইতিহাস – আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুস

ইসলাম ও পারিবারিক জীবন

– ইসলাম ও পাশ্চাত্যের পারিবারিক প্রথা সম্পর্কে সম্যক ধারণা অর্জন
– বিবাহ ও স্বামী-স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত জ্ঞানার্জন
– ইসলামে মহিলাদের মর্যাদা ও অধিকার
– সন্তান লালন- পালনে পিতা মাতার দাযিত্ব ও কর্তব্য

পাঠ্যবই

১. স্বামী স্ত্রীর অধিকার – সাইয়েদ আবুল আলা মওদূদী
২. মাতাপিতা ও সন্তানের অধিকার – আল্লামা ইউসুফ ইসলাহী
৩. ইসলামী আন্দোলনমূখী পরিবার গঠন – অধ্যাপক মুহাম্মদ ইউসুফ আলী
৪. ইসলামী সমাজ গঠনে মহিলাদের দায়িত্ব – যয়নাব আল গাযালী
৫. ইসলাম ও পাশ্চাত্য সমাজে নারী – ডঃ মুসতাফা আস্ সিবায়ী